ডায়াবেটিস রোগী চিনবো কি করে-ডায়াবেটিস রোগীর পথ্য পরিকল্পনা
ডায়াবেটিস রোগী চিনবো কি করে -ডায়াবেটিস রোগীর পথ্য পরিকল্পনা কেমন হতে পারে এই বিষয়ে চিন্তা করছেন তো? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত ডায়াবেটিস সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া হয়েছে।
ইদানিং ডায়াবেটিস রোগে আক্রান্ত ব্যক্তিদের সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে। অনেকেরতো আবার স্বাস্থ্য সচেতনহীনতার ফলে এই রোগটি দেখা দিচ্ছে। আবার যাদের ডায়াবেটিস রোগ হয়েছে তারা সঠিক খাদ্য ব্যবস্থা না জানার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারছে না।আজকে আমরা এই সকল বিষয়ে জানার চেষ্টা করব।
পোস্ট সূচিপত্র:-
- ডায়াবেটিস রোগী কাকে বলে
- কি কারণে ডায়াবেটিস রোগ হয়ে থাকে
- ডায়াবেটিস রোগ থেকে বাঁচার উপায়
- ডায়াবেটিস রোগী চিনবো কি করে
- ডায়াবেটিস রোগীর পথ্য পরিকল্পনা
- মিষ্টি জাতীয় খাবার খেলে কি ডায়াবেটিস বাড়ে
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার কিছু ঘরোয়া উপায়
- শেষ মন্তব্য
ডায়াবেটিস রোগ কাকে বলে
ডায়াবেটিস রোগ কাকে বলে? সেটা জানার আগে ডায়াবেটিস কি? এটা জানতে হবে। আমাদের মানব দেহকে সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য শর্করার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শর্করা হচ্ছে শক্তি উৎপাদনকারী খাদ্যগুলোর মধ্যে একটি। আমাদের দেহে যদি শর্করার ব্যবহার যদি ঠিকমতো না হয় তাহলে অস্বাভাবিকভাবে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। তার সাথে প্রস্রাবের মাধ্যমে শর্করা নির্গত হয়। মূলত এই ঘটনাকে ডায়াবেটিস বলে আখ্যায়িত করা হয়। ডায়াবেটিস একবার দেখা দিলে সেটিকে আর পুরোপুরিভাবে শেষ করা যায় না।
অর্থাৎ ডায়াবেটিস রোগ দেখা দিলে এই রোগটি কে সবসময় নিয়ন্ত্রণে রাখতে হয়। এটি একটি দীর্ঘমেয়াদী রোগ। মূলত ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগটি হয়ে থাকে। মানবদেহের কোষগুলো সঠিকভাবে কাজ করার জন্য শর্করা থেকে শক্তি গ্রহণ করে থাকে।এই ইনসুলিন শর্করাকে কোষের ভিতরে প্রবেশ করতে সাহায্য করে। যদি এই ইনসুলিন শরীরের সঠিকভাবে কাজ না করে অথবা শরীর পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি করতে না পারে তখনই শর্করার মাত্রা বেড়ে যায়। এর ফলে শরীর ক্ষতিগ্রস্ত হয় এবং ডায়াবেটিস দেখা দেয়।
ডায়াবেটিস রোগ কি? সেটা তো আমরা জানতে পেরেছি কিন্তু একজন ডায়াবেটিস রোগীর রক্তের সুগারের পরিমাণ বা মাত্রা কেমন হওয়া উচিত এখন সেই বিষয়টি সম্পর্কে জানব ।একজন ডায়াবেটিস রোগীর সকালে খালি পেটে তার সুগারের মাত্রা যদি ৭০ থেকে ১২০ হয় তাহলে সেটি সাধারণ মানা যায়। আবার যদি খাওয়ার কিছুক্ষণ পরে ব্লাড সুগারের মাত্রা ১৬০ কিংবা ১৭০ থাকে তাহলেও সেটি মোটামুটি মানা যায়। কিন্তু এর বেশি চলে গেলে সাবধান হয়ে যেতে হবে। এর বেশি ব্লাড সুগারের মাত্রা বাড়ানোর যাবে না ।
কি কারনে ডায়াবেটিস রোগ হয়ে থাকে
ডায়াবেটিস রোগ হওয়ার সবচেয়ে প্রধান একটি কারণ হচ্ছে যদি বংশের কোন লোকের এই রোগটি হয়ে থাকে তাহলে বংশগতভাবে আপনার এই রোগটি হতে পারে।ডায়াবেটিস রোগ হওয়ার অনেকগুলো কারণই থাকতে পারে তবে সবচেয়ে প্রধান হচ্ছে বংশগতভাবে যদি আপনি এই রোগটি পান। আমরা ইতিমধ্যে ডায়াবেটিস সম্পর্কে ধারণা পেয়েছি । যদি রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে অধিক হয়ে থাকে তাহলে ডায়বেটিস রোগের সৃষ্টি হয়। কি কারনে ডায়াবেটিস রোগ হয়ে থাকে চলুন জেনে নেই :-
- প্রথমত আমরা জানলাম বংশগত কারনে এটি হয়।
- যদি আপনি লম্বা একটা সময় ধরে অলস জীবন যাপন করেন তাহলে ডায়াবেটিসের রোগ হতে পারে।
- এইতো অস্বাস্থ্যকর খাবার ডায়াবেটিস সৃষ্টির মূল কারণ হতে পারে।
- দীর্ঘ সময় ধরে মানসিক পরিশ্রমের ফলেও এই রোগটি দেখা দিতে পারে।
- স্থূলতা ব্যক্তিদের ডায়াবেটিস হতে পারে।
- পর্যাপ্ত পরিমাণে বেশি শর্করা জাতীয় খাবার খেলে এটি হতে পারে।
- অনেক সময় বিভিন্ন বিপাকীয় সমস্যার কারণেও এই রোগটি হয়ে থাকে।
ডায়াবেটিস রোগ থেকে বাঁচার উপায়
ডায়াবেটিস হলে ভয় পাবার কোন কারণ নেই। এটা ঠিক যে ডায়াবেটিস হলে এটা পুরোপুরি নিরাময় করা সম্ভব না তবে সঠিক জীবন যাপন ও চিকিৎসার মাধ্যমে ডায়াবেটিসের রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রতিদিন রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা।এর পাশাপাশি চিকিৎসক যদি কোন ওষুধ দেয় তাহলে সময় মতো সেটি গ্রহণ করতে হবে। তবে শুধু চিকিৎসকের পরামর্শে ওষুধ খেলেই চলবে না যদি আপনার খাদ্য তালিকা সঠিক না হয়।
ওষুধ খাবার পাশাপাশি খাদ্যের প্রতি সচেতন থাকতে হবে। অর্থাৎ আপনার প্রতিদিনের খাদ্য খুবই সচেতনতার সহিত বাছাই করতে হবে। এমন কিছু খাবার রাখতে হবে যেটি আপনার ডায়াবেটিস বাড়াবে না। যেমন :-আপনার খাদ্য তালিকার মধ্যে শাকসবজি, বিভিন্ন স্বাস্থ্যকর প্রোটিন জাতীয় খাবার, ডাল, ছোলা,টমেটো,লেবু ইত্যাদি রাখতে হবে।এগুলো ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো খাবার। আবার আপনি চাইলে বিভিন্ন তিতা জাতীয় খাবারও রাখতে পারেন।
এখন তিতা জাতীয় খাবার বলতে কোনটি খাবেন? যেমন:-করলা।এখন অনেকেই বলবেন ডায়াবেটিস রোগ হলে কি কি খাব সেটি তো জানলাম কিন্তু কোন কোন খাবার খাব না এটা কি করে জানবো? চলুন সেটাও আপনাদের বলে দিচ্ছি।একজন ডায়াবেটিস রোগে আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই অতিরিক্ত শর্করা জাতীয় খাবার পরিহার করতে হবে। এর পাশাপাশি বিভিন্ন কোলেস্টেরল সমৃদ্ধ খাবার খাওয়া ছেড়ে দিতে হবে। কারণ এই সকল খাবার ডায়াবেটিসের মাত্রা বাড়াতে পারে।
ডায়াবেটিস রোগ হলে কোন কোন খাবার পরিহার করবেন কয়েকটি নমুনা জানা যাক :-
- গলদা চিংড়ি
- ডিমের কুসুম
- ময়দা জাতীয় খাবার
- কেক
- বিস্কুট
- ডোনাট
- বিভিন্ন কোমল পানি
- অতিরিক্ত সাদা ভাত
- কফি
- বিভিন্ন ফাস্টফুড
- ভাজাপোড়া খাবার
ডায়াবেটিস হলে কিছু খাবার যেমন এড়িয়ে চলা ভালো তেমনি কিছু খাবার পর্যাপ্ত পরিমাণে খাওয়া উচিত। যেমন :-কিসমিস, কিসমিস অল্প পরিমাণে খাওয়া উচিত। যদি অতিরিক্ত পরিমাণে কিসমিস খাওয়া হয় তাহলে ডায়াবেটিস এর মাত্রা বেড়ে যেতে পারে। আবার ভাতে কার্বোহাইড্রেট থাকে। যদি একই সাথে অতিরিক্ত পরিমাণে ভাত খান তাহলে কার্বোহাইড্রেট এর মাত্রা বেড়ে যাবে ফলে সমস্যা দেখা দেবে। তাই ভাত খাবার পরিমাণও কমিয়ে দিতে হবে।
আরো কিছু শুকনো ফল যেমন:- খেজুর পর্যাপ্ত পরিমাণে খাওয়া উচিত কারণ এতে পরিমিত পরিমাণের বেশি চিনি বিদ্যমান। তাই খেতে হলে খুবই অল্প পরিমাণে নিবেন।তাই এই বিষয়টি মনে রাখতে হবে যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য শুধু খাবার বাদ দেওয়াই যথেষ্ট নয়। এর পাশাপাশি চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত রক্তের পরীক্ষা, এবং ওষুধ দিলে তা নিয়ম মেনে খেতে হবে। এর ফলে ডায়বেটিসের ঝুঁকি অনেকটাই কমে যায়।
ডায়াবেটিস রোগী চিনবো কি করে
ডায়াবেটিস রোগীর চিনবো কি করে -ডায়াবেটিস রোগীর পথ্য পরিকল্পনা মূলত কি? এই বিষয়ে আমরা ধীরে ধীরে জানতে পারবো । আপনি কি ডায়াবেটিস রোগে আক্রান্ত নাকি আক্রান্ত না এই বিষয়টি কিভাবে বুঝবেন? এটা বোঝার অনেকগুলো উপায় রয়েছে। ডায়াবেটিস রোগ এর বিভিন্ন ধরন রয়েছে। ডায়াবেটিসের সবচেয়ে সাধারণ একটি ধরন হচ্ছে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়া। শরীর কাজ করার জন্য পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি করতে না পারলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়।
অতিরিক্ত মানসিক পরিশ্রম, অস্বাস্থ্যকর খাবার বা ওজন বৃদ্ধি ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। অনেক সময় দেখা যায় যে গর্ভবতী ব্যক্তিদেরও ডায়াবেটিস হয়ে থাকে। অর্থাৎ গর্ভের সময় রক্তে যদি শর্করার মাত্রা বেড়ে যায় তাহলে ডায়বেটিস হয় আর এটিকে মূলত গর্ভকালীন ডায়াবেটিস বলা হয়ে থাকে। অনেক সময় সন্তান জন্মের পর মায়েদের শরীরের শর্করা স্বাভাবিক হয়ে যায়। অনেকের ডায়াবেটিসের লক্ষণ আগে আগে দেখা দিলেও কিছু মানুষের অধিক সময় পরেও দেখা দেয়।
চলুন ডায়াবেটিস রোগীদের চিনবো কি করে তার কিছু লক্ষণ সম্পর্কে জানা যাক :-
- যদি হঠাৎ করে ওজন কমে তাহলে এটি ডায়াবেটিসের লক্ষণ।
- যদি অতিরিক্ত দুর্বলতা অনুভব হয়।
- দিনে কিংবা রাতে ঘন ঘন প্রস্রাব হলে।
- ঘন ঘন পানি পান করা।
- ত্বক শুকিয়ে যাওয়া।
- যদি অল্প পরিশ্রমে অতিরিক্ত ক্লান্তি অনুভব হয়।
ডায়াবেটিস রোগীর পথ্য পরিকল্পনা
ডায়াবেটিস রোগীর পথ্য পরিকল্পনা কেমন হতে পারে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানব। ডায়াবেটিস রোগ আক্রান্ত অবস্থায় খাবারের দিকে বিশেষ নজর দিতে হবে। যদি আপনি ডাক্তারের দেওয়া ওষুধ নিয়মিত খান কিন্তু আপনার খাদ্য ব্যবস্থা ঠিক নয় তাহলে কখনোই আপনার এই রোগটি নিয়ন্ত্রিত হবেনা।তাই খাবার খাওয়ার দিক থেকে সচেতনতা অবলম্বন করতে হবে।যেমন:-আপনার প্রতিদিনের খাদ্য রুটিনে কেমন খাবারের উপস্থিতি গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমরা জানবো।
তার আগে আমাদের একটি বিষয় জানতে হবে সেটি হচ্ছে নিয়ন্ত্রিত খাবার। ডায়াবেটিসের সময় এমন কিছু খাবার আছে যেটি অতিরিক্ত পরিমাণে না খেয়ে পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। কিন্তু কোন কোন খাবার এই অবস্থায় অল্প পরিমানে খেতে হবে সেটি অনেকেই জানেন না? আজ আমরা এই বিষয়টিও জানব। যে সকল খাবারে অতিরিক্ত পরিমাণে ক্যালরি রয়েছে সে সকল খাবার অল্প পরিমাণে কিংবা নিয়ন্ত্রণে খাওয়া উচিত।
চলুন জেনে নেই ডায়াবেটিস হলে কোন কোন খাবারগুলো অল্প পরিমাণে খেতে হবে :-
- গম
- দুধ
- ছানা
- ডিম
- মিষ্টি ফল
- পিঠা
- চাল
- তেলাক্ত খাবার
- মাংস।
এখন আমরা জানবো ডায়াবেটিস রোগীর পথ্য পরিকল্পনা। পথ্য পরিকল্পনা বলতে সকাল, বিকাল, দুপুর ও রাতে কোন কোন খাবার খাওয়া উচিত সে সম্পর্কে একটি ধারণা কিংবা রুটিন। এরকম অনেক ডায়াবেটিস রোগী আছে যারা তাদের খাদ্যে সব ধরনের খাবার খেয়ে থাকে ফলে ডায়বেটিস বেড়ে যায়।তবে ডায়বেটিস রোগী বিভিন্ন ধরনের হতে পারে। যেমন:-বিভিন্ন ব্যক্তির যেকোনো বয়সে ডায়াবেটিস দেখা দেয়।এখানে বয়সের দিকটি খুবই গুরুত্বপূর্ণ তাই সবার খাদ্য তালিকা যে রকম হবে তেমন কোন কথা নেই।
ব্যক্তির বয়স, ওজন বা অন্যান্য রোগের উপর ভিত্তি করে চিকিৎসা এবং খাদ্য তালিকা ভিন্ন হতে পারে।এইজন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াটা খুবই প্রয়োজন। আমি ডায়াবেটিস রোগীদের জন্য বেসিক একটি পথ্য পরিকল্পনা দিচ্ছি। কোন কোন খাবার আপনাদের খাদ্য তালিকায় রাখা উচিত এবং কতটুকু পরিমাণে খাওয়া উচিত এ সম্পর্ক বিস্তারিত জানানোর চেষ্টা করব। তাহলে চলুন জানা যাক :-
সকালের নাস্তা :-রুটি/ পাউরুটি ২টি, সবজি এক কাপ /ডিম ২/৩ টা,যদি মন চায় তাহলে চা খেতে পারেন তবে চিনি ছাড়া।
সকাল ১০/১০:৩০ টার সময়:-চিনি ছাড়া বিস্কুট ২টি, ফল ১টি,দুধ ১ কাপ।
দুপুরের খাবার :-রুটি/ ভাত অল্প পরিমাণে, ডাল১/২ কাপ,১ টুকরো লেবু,শাকসবজি ১/২ কাপ।
রাতের খাবার :-ভুসিসহ আটার রুটি ১/২ টি,মাছ বা মাংস ১ টুকরো, সবজি ১/২ কাপ,১ কাপ দুধ।
মিষ্টি জাতীয় খাবার খেলে কি ডায়াবেটিস বাড়ে
অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খেলে ডায়াবেটিসবৃদ্ধি পায়। মিষ্টি জাতীয় খাবার যেমন:- ঘি, ডালডা, মাখন ইত্যাদি ডায়াবেটিস রোগীদের জন্য খাওয়া একদমই উচিত না।মিষ্টি জাতীয় খাবার যেমন চিনি কিংবা চিনি জাতীয় যে সকল খাবার আছে একজন ডায়াবেটিস রোগীদের উচিত এই সকল খাবার এড়িয়ে চলা। কারণ সন্দেশ, কেক, আইসক্রিম, মিষ্টি দই, চকলেট ইত্যাদি এই সকল জাতীয় খাবার অতিরিক্ত পরিমাণে খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়।
আর শর্করার মাএা রক্তে বৃদ্ধি পেলে ডায়াবেটিসও নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়।আবার আরো কিছু মিষ্টি জাতীয় খাবার আছে যেমন:- কোমল পানি, বোতলে পাওয়া ফলের জুস, চা, কফি এড়িয়ে চলতে হবে। কারণ এতে শর্করার মাত্রা অতিরিক্ত পরিমাণে রয়েছে। এই সকল বাইরের খাবার না খেয়ে যেকোনো আঁশ জাতীয় ফল খাওয়া ভালো।আমরা ইতিমধ্যে ডায়াবেটিস রোগী চিনবো কি করে - ডায়াবেটিস রোগীর পথ্য পরিকল্পনা সম্পর্কে জেনেছি। এগুলো জানা সবার আগে প্রয়োজন।
এগুলো না জানলে ডায়াবেটিস সম্পর্কে পুরোপুরি ধারণা লাভ করা সম্ভব না। অনেকে মনে করে যে চিনি না খেয়ে চিনির বিপরীতে যদি মিঠাই বা গুড় খাওয়া হয় তাহলে কোন সমস্যা হয় না। এটা একদমই একটা ভুল ধারণা। চিনি, মিঠাই, গুড় ইত্যাদি সবগুলোতে শর্করা বিদ্যমান রয়েছে। এগুলোর কোন একটি অতিরিক্ত পরিমাণে খেলে ডায়াবেটিস ভয়াবহ রূপ ধারণ করে।তাই এগুলো একদমই কম পরিমাণে খাওয়া উচিত। সবশেষে বলা যায় একজন ডায়াবেটিস রোগীদের জন্য মিষ্টি জাতীয় খাবার বেশি খাওয়া ভালো না।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার কিছু ঘরোয়া উপায়
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা তেমন কোন কঠিন কাজ না ।সঠিক খাবার খাওয়ার মাধ্যমে এবং বিশেষ কিছু কার্যক্রম এর মাধ্যমে ঘরে বসেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়। আমরা ইতিমধ্যেই সঠিক খাদ্য ব্যবস্থা সম্পর্কে খুব ভালো একটা ধারণা লাভ করেছি। এখন আমরা এমন কিছু কাজ জানব যেটি ঘরে বসেই করা যায়। যেমন :-ব্যায়াম করা, এই ব্যায়াম করার বিষয়টি খুব ভালো একটি উপায়। এই নিয়মটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই উপকারী। আপনি চাইলে ঘরে কিংবা বাহিরে গিয়েও ব্যায়াম করতে পারে প্রতিদিন কমপক্ষে ২০ থেকে ৩০ মিনিট হাঁটতে পারেন এতে করে আপনার শরীর খুব ভালো কাজ করবে ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করবে।
হাঁটার পাশাপাশি শুয়ে -বসেও শরীরের বিভিন্ন ব্যায়াম করা যায়। এতে করে শরীরের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। ব্যায়াম করার পাশাপাশি নিয়মিত সুষম খাদ্য খেতে হবে ।আমাদের শরীর ইনসুলিনের অভাবে কিংবা ইনসুলিন ঠিক মতো তৈরি না হওয়ার ফলে শরীরে ডায়াবেটিস রোগের সৃষ্টি হয়। তাই এমন কিছু খাবার খেতে হবে যার ফলে ইনসুলিন ঠিক মতো কাজ করে ।যেমন:- এক গ্লাস পানিতে এক টুকরো লেবু চিপে খেতে পারেন এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে।
এই সকল বিষয় পালন করার পাশাপাশি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। কারণ পানি শরীরের জন্য খুবই উপকারী একটি উপাদান ।এটি আমাদের শরীরকে সুস্থ ও স্বাভাবিক রাখতে সাহায্য করে ।দিনে অন্তত ৮ থেকে ৯ গ্লাস পানি খাওয়ার চেষ্টা করুন এর পাশাপাশি আপনার ঘুমের বিষটির দিকের ক্ষেত্রেও সচেতন হতে হবে ।ঘুম হচ্ছে প্রতিটা মানুষের জন্যই একটি মানসিক শান্তির বিষয়। প্রতিদিন কমপক্ষে ৭ থেকে ৮ ঘন্টা ঘুমাতে হবে কারণ পর্যাপ্ত পরিমাণে ঘুম হলে আপনার ব্রেন ঠিক থাকবে এবং মানসিক শান্তি পাবেন।
মানসিক শান্তির কথা বলতে আরও একটি বিষয় সামনে চলে আসে। মানসিক চাপ কমানোর একটি ভালো উপায় হচ্ছে মেডিটেশন। এটি ব্রেনকে শান্ত রাখতে সাহায্য করে পাশাপাশি মানসিক শান্তিও দেয়। তাই নিয়মিত মেডিটেশন করার চেষ্টা করুন আর সব সময় অলস হয়ে ঘরে বসে থাকবেন না ।অল্প একটু ঘরের কাজও করবেন ।এতে করে মন ভালো থাকবে মানসিক চাপও কমবে এবং অলসতা ভাবও দূর হবে। আপনি যদি ডায়াবেটিস রোগী হয়ে থাকেন তাহলে এই সকল বিষয়গুলো যথাযথভাবে পালন করতে হবে।
শেষ মন্তব্য
ডায়াবেটিস রোগীদের চিকিৎসকের পরামর্শের পাশাপাশি সঠিক খাদ্য ব্যবস্থাও অত্যাধিক প্রয়োজন হয়ে থাকে। কারণ একবার এই রোগটি দেখা দিলে এর পরবর্তী প্রতিটা মুহূর্তেই খেয়াল রাখতে হবে যাতে ডায়াবেটিস নিয়ন্ত্রণের বেশি না বাড়ে। ডায়াবেটিস বাড়লো কিনা এটা জানার জন্য সপ্তাহে একবার হলেও ডায়াবেটিস পরীক্ষা করা প্রয়োজন। আজকের এই লেখাটির মাধ্যমে আমরা জানতে পেরেছি ডায়াবেটিস রোগী চিনবো কি করে- ডায়াবেটিস রোগীর পথ্য পরিকল্পনা। এর পাশাপাশি ডায়াবেটিস সম্পর্কে আরও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ দেওয়া হয়েছে।
আমাদের সকলেরই উচিত এই রোগে আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্য সচেতনতার বিষয়টি মনে করিয়ে দেওয়া এবং তাদের পাশে থাকা। এর ফলে ডায়াবেটিস রোগে আক্রান্ত ব্যক্তিদের মনের জোর বাড়বে। আপনার উচিত শুরু থেকে শেষ পর্যন্ত পুরো লেখাটি পড়া ।কারণ এই পুরো লেখাটির মধ্যে ডায়াবেটিস রোগীদের সম্পর্কে বিশেষভাবে আলোচনা করা হয়েছে ।এরকম আরো গুরুত্বপূর্ণ পোস্ট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে সবার আগে বিশেষ পোস্ট কিংবা লেখাটি আপনার কাছে পৌঁছায় ।

-Recovered-sob-kora-Recovered-Recovered-Recovered-Recovered-Recovered-Recovered-Recovered-Recovered-Recovered-Recovered.jpg)
মিম ব্লগার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url